Maoist Surrender

আত্মসমর্পণ করলেন থিপ্পরি তিরুপতি ওরফে দেবুজি, মাওবাদী জঙ্গি সংগঠনে শেষ পেরেক পুঁতে দিল নিরাপত্তাবাহিনী

তেলেঙ্গানার ডিজি বি শিবধর রেড্ডি জানান, তেলেঙ্গানায় লুকিয়ে থাকা বেশ কিছু মাওবাদী নেতা-সহ ১৫ জন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তিনি এ-ও জানান, বাকি যাঁরা সমাজের মূলস্রোতে ফিরতে চান তাঁদেরকে সরকার সাহায্য করতে প্রস্তুত।

মাওবাদী নেতা থিপ্পুরি তিরুপতি ওরফে দেবুজি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৫

মাওবাদী জঙ্গি সংগঠনের শেষ পেরেক পুঁতে দিল নিরাপত্তা বাহিনী। আত্মসমর্পণ করলেন মাওবাদী জঙ্গি নেতা থিপ্পুরি তিরুপতি ওরফে দেবুজি। রবিবার তিনি তেলেঙ্গানার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। একই সঙ্গে মালারাজি রেড্ডি নামে আরও এক মাওবাদী জঙ্গি নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

দেবুজি তেলেঙ্গানার জগতিয়াল জেলায় বসবাস করতেন। গত বছরের মে মাসে মাওবাদী জঙ্গি নেতা নম্বলা কেসব রাও ওরফে বা বাসবরাজুকে নিকেশ করে ছিল নিরাপত্তা বাহিনী। তার পরেই মাওবাদী জঙ্গি সংগঠনের দায়িত্ব পান দেবুজি। সংগঠনের সাধারণ সম্পাদকও ছিলেন বলে জানা গিয়েছিল। এ বার সেই শেষ পেরেকটাও পুঁতে দিল নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনী সূত্রের খবর, তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। তিনি সংগঠনের পিএলজিএ বলে একটি শাখা সংগঠন তৈরি করেছিলেন। দেবুজি মাওবাদী জঙ্গি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পলিটবু্র‍্যোর সদস্য ছিলেন। তিনি আত্মসমর্পন করেছেন। আগ্নেয়াস্ত্র এবং জঙ্গি কার্যকলাপ ত‍্যাগ করতে রাজি হয়েছেন। ভারত সরকারে উন্নয়নের খুশি হয়ে সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন।

আগামী ৩১ মার্চের মধ্যে ভারত মাওবাদ মুক্ত হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদী জঙ্গি দমনে সেই গত বছরে একাধিক জঙ্গিনেতাকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। উদ্ধার করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই কারেগোট্টা পাহাড়ের জঙ্গলে ব‍্যাপক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ১৫ ফেব্রুয়ারি তিনি আত্মসমর্পণ করেছেন বলে খবর। তাঁর সঙ্গে আরও ১৭ জন আত্মসমর্পণ করেছেন। সরকারি ভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি। ইন্ডিয়া টুডে দাবি করেছে, আগামী দু-এক দিনের মধ্যে তেলেঙ্গানা পুলিশ সাংবাদিক সম্মেলন করে তা জানিয়ে দেবে।

তেলেঙ্গানার ডিজি বি শিবধর রেড্ডি জানান, তেলেঙ্গানায় লুকিয়ে থাকা বেশ কিছু মাওবাদী নেতা-সহ ১৫ জন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তিনি এ-ও জানান, বাকি যাঁরা সমাজের মূলস্রোতে ফিরতে চান তাঁদেরকে সরকার সাহায্য করতে প্রস্তুত।


Share