Laskar E Taiba

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ, ইসলামিক জঙ্গি সংগঠনের নেতার সঙ্গে প্রাক্তন ক্রিকেটারের ছবি ভাইরাল

পিএমএমএল প্রকাশিত একটি ভিডিয়ো প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ওই দলের একাধিক নেতা জনাজার নামাজে অংশগ্রহণ করেছে। সেখানে বেশি ভাগ নেতা হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে।

শোয়েব আখতারের বাড়িতে লস্কর-ই-তৈয়বার জঙ্গি।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৪:৫৯

ইসলামিক জঙ্গি সংগঠনের নেতা হাফিজ সৈয়দের ঘনিষ্ঠের সঙ্গে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের ছবি ভাইরাল হয়েছে। ইসলামাবাদের ক্রিকেটারের বড় ভাই শহিদ আখতারের শেষকৃত্যে জনাজার নমাজের অনুষ্ঠানের তাদের দেখা গিয়েছে। ওই নেতা পাকিস্তান মার্কাজি মুসলিম লিগ (PMML)-এর একাধিক শীর্ষ নেতাকে উপস্থিত থাকতে দেখা যায়। পিএমএমএল-কে ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার রাজনৈতিক শাখা হিসেবে পরিচিত।

পিএমএমএল প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা যায়, ওই দলের একাধিক নেতা জনাজার নামাজে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে পিএমএমএলের ইসলামাবাদের প্রধান ইনাম-উর-রহমান কাম্বহ, ডেপুটি জেনারেল সেক্রেটারি আবদুল্লাহ তুর, জোনাল জেনারেল সেক্রেটারি হাফিজ উমর, খিদমত কমিটির চেয়ারম্যান আমজাদ ভাট্টি। এদের মধ্যে কয়েক জনকে ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভিডিয়োতে দেখা যায়, উপস্থিত ব্যক্তিরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে শহিদ আখতারের জনাজার নামাজ পড়ছেন। জানা গিয়েছে, তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদ আখতারের মৃত্যু হয়। যদিও জনাজায় পিএমএমএল নেতাদের উপস্থিতি নিয়ে শোয়েব আখতার কোনও মন্তব্য করেননি।

এই ঘটনাকে ঘিরে আবারও পাকিস্তানের বিরুদ্ধে ইসলামিক জঙ্গি সংগঠনগুলিকে আশ্রয় দেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে পাকিস্তান লস্কর-ই-তৈয়বার মতো সংগঠন ও তাদের সহযোগী গোষ্ঠীগুলিকে কার্যক্রম চালানোর সুযোগ দিয়েছে। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসলামিক জঙ্গিদের পরিকাঠামো পুরোপুরি ধ্বংস না করার অভিযোগও রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।

একজন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারের পরিবারের অনুষ্ঠানে ইসলামিক জঙ্গি হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তিদের প্রকাশ্য উপস্থিতি এই বিতর্ককে আরও উসকে দিয়েছে।


Share