Lalit Modi

১৬ বছর পর দেশে ফেরার ঘোষণা ললিত মোদীর, ইডির ১০.৬৫ কোটি টাকার জরিমানার সিদ্ধান্ত বাতিলের পরই ভিডিয়ো বার্তা ‘ঋণখেলাপির’

তবে মঙ্গলবার আপিল ট্রাইবুনাল ইডির সেই সিদ্ধান্ত ও জরিমানা বাতিল করে দেয়। এরপরই একটি ভিডিয়োবার্তা প্রকাশ করে শীঘ্রই ভারতে ফেরার কথা জানান ললিত মোদী।

ললিত মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ০৮:১১

দীর্ঘ ১৬ বছর পর ভারতে ফেরার ঘোষণা করলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। ২০১০ সালে ঋণখেলাপি ও আর্থিক অনিয়মের অভিযোগের পর দেশ ছেড়েছিলেন তিনি। ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’ (ফেমা) লঙ্ঘনের অভিযোগে ইডি তাঁর বিরুদ্ধে ১০ কোটি ৬৫ লক্ষ টাকার জরিমানা করেছিল। তবে মঙ্গলবার আপিল ট্রাইবুনাল ইডির সেই সিদ্ধান্ত ও জরিমানা বাতিল করে দেয়। এরপরই একটি ভিডিয়োবার্তা প্রকাশ করে শীঘ্রই ভারতে ফেরার কথা জানান ললিত মোদী।

সিটি সেন্টার মেট্রো স্টেশন সম্পূর্ণ ভাবে সুরক্ষিত রয়েছে, পিলারে ফাটল নিয়ে বিজ্ঞপ্তি জারি করে জানাল কর্তৃপক্ষ

যে পিলারে ফাটল দেখা দিয়েছে তা মেট্রোর স্টেশনের সঙ্গে যুক্ত নয়। পিলারটি বাইরের দিকে অবস্থিত। এটি লিফটের পিলারের সঙ্গে যুক্ত। বাইরের দিকে অবস্থিত। বুধবার সন্ধ্যায় এমনটাই জানাল মেট্রোরেল কর্তৃপক্ষ।

এ দিন দুপুরে গ্রিন লাইনের সিটি সেন্টার মেট্রোর একটি পিলারে ফাটল দেখা গিয়েছে বলে খবর সামনে আসে। ঘটনার পরেই মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার, পরিকাঠামোর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং উপদেষ্টারা সিটি সেন্টার মেট্রোয় পৌঁছোন। মেট্রোরেল জানিয়েছে, তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন। ঘটনার প্রাথমিক মূল্যায়ন করেছেন।

প্রাথমিক ভাবে পরিদর্শনের পরে দেখা গিয়েছে, ফাটলটি প্রবেশপথের লিফটের জন‍্য তৈরি একটি কাঠামোতে তৈরি হয়েছে। এই কাঠামোটি স্বতন্ত্র কাঠামো। এর সঙ্গে মূল স্টেশন ভবনের সঙ্গে কোনও ভাবেই সংযুক্ত নয়। মূল স্টেশন ভবন সম্পূর্ণরূপে কাঠামোগত ভাবে নিরাপদ ও অক্ষত রয়েছে।

এ ছাড়াও, দেখা গিয়েছে— ফাটলটি মূলত লিফটের পরিকাঠামোকে ঘিরে থাকা দেওয়ালের প্লাস্টারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ফলে লিফট পরিচালনা বা যাত্রীদের নিরাপত্তার ওপর এর কোনও প্রভাব নেই। যাত্রী চলাচল স্বাভাবিকই রয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল।

কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফাটলের প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা করা হচ্ছে। তার জন্য তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় মেরামতির কাজ শুরু হবে। পুনরুদ্ধারের কাজও এর ভিত্তিতেই শুরু করা হবে বলে জানিয়েছে মেট্রো রেল।

সিটি সেন্টার মেট্রো স্টেশনটি সম্পূর্ণ নতুন পরিকাঠামো। সবে নির্মাণ হয়েছে। দেওয়ালে এত তাড়াতাড়ি ফাটল ধরা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। নিম্নমানের সামগ্রী কি ব্যবহার করা হয়েছে? এই প্রশ্নের জবাবে মেট্রোরেলের এক আধিকারিক জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।


Share