Terror Attack

কুলগামে গুলি চালানোর নেপথ‍্যে লস্কর-ই-তৈয়বার হাত, জুলাই মাসে হামলার ‘মূলচক্রী’ নেপথ‍্যে রয়েছে, দাবি তদন্তকারীদের

বুধবার দুপুরে হামলার ঘটনার পরে আশেপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর তল্লাশি শুরু হয়েছে। দ‍্য ইন্ডিয়ান এক্সপ্রেস পুলিশের একটি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বুধবারের ঘটনায় তিন জন ইসলামিক জঙ্গি জড়িত রয়েছে। তাদের মধ্যে দু’জন বিদেশি নাগরিক (সম্ভবত পাকিস্তান)।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ১০:৫৯

জম্মু ও কাশ্মীরের কুলগামের ঘটনার নেপথ্যে রয়েছে পাকিস্তানের ইসলামিক জঙ্গি লস্কর-ই-তৈয়বা। গত ২২ জুলাই অনন্তনাগ এবং ৩১ জুলাই কুলগামে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ‘মূলচক্রী’ হিসেবে ইসলামিক জঙ্গি লতিফ আহমেদ ভাটে নাম উঠে এসেছিল। বুধবারের হামলার ঘটনাতেও লতিফ আহমেদ ভাট জড়িত রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন।

বুধবার দুপুরে হামলার ঘটনার পরে আশেপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর তল্লাশি শুরু হয়েছে। দ‍্য ইন্ডিয়ান এক্সপ্রেস পুলিশের একটি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বুধবারের ঘটনায় তিন জন ইসলামিক জঙ্গি জড়িত রয়েছে। তাদের মধ্যে দু’জন বিদেশি নাগরিক (সম্ভবত পাকিস্তান)। এলাকাটি ঝোপঝাড়-জঙ্গলে ঘেরা। সেই সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গিরা পালিয়ে গিয়েছে।

পুলিশের বক্তব্য, জঙ্গল থেকে সিআরপিএফের নাকা চৌকির দূরত্ব মেরেকেটে ৫০ মিটার। পায়ে হেঁটে দু’জন এসেছিল। গুলি চালিয়ে ওই জঙ্গলের পথ ধরেই থেকে পালি যায়। বুধবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ সিআরপিএফের নাকা চৌকিতে এসে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে ইসলামিক জঙ্গিরা। ঘটনার এক জওয়ানের পেটে এবং শিরদাঁড়ায় গুলি লেগেছে। তাঁর অস্ত্রোপচার হয়েছে। বাকি দু’জন জওয়ানের হাত এবং পায়ে গুলি লেগেছে। জখমদের উদ্ধার করে অনন্তনাগের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম জওয়ানদের মধ‍্যে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা শান্তনু চন্দ্র রয়েছেন। পরিবার জানিয়েছে, তিনি বুধবার দুপুরে ডিউটি করছিলেন। সেই সময় গুলিতে জখম হয়েছেন। 

পুলিশ সূত্রের খবর, ইসলামিক জঙ্গিরা একে-৪৭ রাইফেল ব‍্যবহার করেছিল। পাকিস্তানের ইসলামি জঙ্গিদের স্থানীয়দের একাংশ সাহায্য করেছিল। পুলিশ ও সেনাবাহিনীতে স্থানীয়দের নিয়োগ কমেছে। তাই পাকিস্তান থেকে এসে স্থানীয়দের সাহায্যে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারছে। পুলিশ সূত্র এ-ও জানা গিয়েছে, দীপাবলীর সময় কুলগামে হামলা হতে পারে বলে গোয়েন্দাদের কাছে খবর ছিল। সেই মতো নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। কিন্তু নির্দিষ্ট গোয়েন্দা তথ্য না থাকায় এই হামলাকে এড়ানো সম্ভব হয়নি বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তবে ঘটনার সময় সিসি ক‍্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা। কোন পথে ইসলামিক জঙ্গিরা এসেছিল তার সম্ভাব্য রুট জানা যেতে পারে মনে করা হচ্ছে। 

বুধবার দুপুরে কুলগামের সিআরপিএফ সেনা চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেনা চৌকিতে কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে ইসলামিক জঙ্গিরা। সেই ঘটনায় তিনজন জওয়ান গুলিবিদ্ধ হন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। জওয়ানেরাও পাল্টা জবাব দিয়েছে। তাতে কোনও জঙ্গি জখম হয়েছে কি না তা স্পষ্ট করেনি সিআরপিএফ। 


Share