Accident

মুম্বইয়ে শোভাযাত্রায় ভেঙে পড়ল বিশাল গণেশমূর্তি, চাপা পড়ে মৃত অন্তত দু'জন, আহত পাঁচ

খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পরে দমকল, অ্যাম্বুল্যান্স এবং বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) কর্মীরা সেখানে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

মুম্বইয়ে দুর্ঘটনা।
নিজস্ব সংবাদদাতা, মুম্বাই
  • শেষ আপডেট: ২৩ আগস্ট ২০২৬ ০৫:৩৮

শনিবার রাতে মুম্বইয়ের ভুলেশ্বর এলাকায় গণেশমূর্তি শোভাযাত্রা করে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছিল। আচমকাই ভেঙে পড়ে বিশালাকার মূর্তিটি। তার নীচে চাপা পড়ে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত আরও পাঁচ জন। মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দ বদলে যায় শোকের আবহে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, শোভাযাত্রা দেখতে রাস্তার দু’পাশে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। চলছিল উল্লাস এবং আতশবাজি। সেই সময় আচমকাই গণেশমূর্তিটি ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পরে দমকল, অ্যাম্বুল্যান্স এবং বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) কর্মীরা সেখানে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

আপৎকালীন পরিস্থিতিতে পুলিশ-প্রশাসন দ্রুত উদ্ধারকাজ শুরু করে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেদিকেও কড়া নজর রাখা হয়। বিএমসি সূত্রে খবর, গুরুতর জখম অবস্থায় অন্তত সাত জনকে জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে সঙ্কেত নেভশে (৩৩) এবং হেমন্ত জোশী (৩০) এই দু’জনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে দু’জন নাবালিকাও রয়েছে।


Share