CJP Protest

দিল্লিতে আবার ‘ফ্লপ’ ককরোচদের নাটক, বাড়ি থেকে বের হতেই আটক অভিজিৎ দিপকে, আগেই তাঁকে নোটিস দিয়েছিল প্রশাসন

যন্তর মন্তরের বিক্ষোভ করার পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ককরোচ নেতা আশুতোষ এবং সৌরভ সেখানে গেলে তাঁদের গ্রেফতার করা হয়। তাঁরা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

অভিজিৎ দীপকে।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ০৬:৩৪

বাড়ি থেকে বের হতেই আটক অভিজিৎ দিপকে। আবার দিল্লিতে ককরোচদের নাটক ‘ফ্লপ’ হয়ে গেল। কনটপ্লেসে তাঁদের কর্মসূচিতে পুলিশ অনুমতি দেয়নি। তা অমান্য করেই সেখানে যেতে চাইলে তিনি আটক হয়েছেন।

গত শনিবার যন্তর মন্তরের জ্ঞানেশ-বিক্ষোভে যোগ দিতে একই বিমানে চেপে অভিজিৎ দিপকে আসছিলেন। দিল্লি বিমানবন্দরে নামতেই তাঁকে আটক করে। পরের দিন তাঁকে থানা থেকে মুক্তি দেওয়া হয়। সেই বিমানবন্দরে আটক হয়েছিলেন আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসও। যন্তর মন্তরের বিক্ষোভ করার পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ককরোচ নেতা আশুতোষ এবং সৌরভ সেখানে গেলে তাঁদের গ্রেফতার করা হয়। তাঁরা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

আশুতোষ এবং সৌরভের মুক্তির দাবিতে দিল্লির কনটপ্লেসে তেরঙ্গা যাত্রার ডাক দেয়। ব‍্যবসায়ীদের অভিযোগ ছিল, এখন উৎসবের মরসুম চলছে। সেখানে বড় সংখ্যায় জমায়েত হলে ব‍্যবসার ক্ষতি হবে। তা নিয়ে দিল্লি হাই কোর্টে মামলা হয়। তবে হাই কোর্ট সেখানে সভা না করার আবেদন খারিজ করেনি। সেখানে কোনও ওরকম কর্মসূচি না করার জন‍্য ১৬৩ ধারা জারি করে। বন্ধ করে দেওয়া হয় সেন্ট্রাল পার্ক।

এ দিন সেখানে ১১ জনকে তেরঙ্গা নিয়ে বিক্ষোভ দেখানোর অনুমতি দেওয়া হলে অভিজিৎ দিপকেকে সেখানে না যাওয়ার জন‍্য পুলিশ আধিকারিকের তাঁর বাড়িতে যান। অভিজিতকে না যাওয়ার জন‍্য বলেন। দু’বার নোটিস দেওয়া হলেও তিনি তা অবজ্ঞা করে বের হোন। বিকেল ৫টা নাগাদ তাঁকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।


Share