Special Intensive Rivision

তামিলনাড়ুতে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা, বর্তমানে তামিলনাড়ুর মোট ভোটার ৫.৬ কোটি

এসআইআর শুরুর আগে তামিলনাড়ুতে ভোটারের সংখ্যা ছিল ৬.৪ কোটি, যা ২০২৫ সালের ভোটার তালিকা সূত্রে জানা যায়। এনিউমারেশন পর্ব শেষ হওয়ার পর ২০২৫ সালের ১৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। সেখানে মোট ৫.৪ কোটি ভোটারের নাম ছিল। এরপর ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত আপত্তি ও শুনানি পর্ব চলে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, তামিলনাড়ু
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৩

ভোটার তালিকা নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শেষে তামিলনাড়ুর ভোটার তালিকা থেকে ৭৪ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। সোমবার তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়ক এই তথ্য জানান। সংশোধনের পর রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫.৬ কোটি। কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হল।

এসআইআর শুরুর আগে তামিলনাড়ুতে ভোটারের সংখ্যা ছিল ৬.৪ কোটি, যা ২০২৫ সালের ভোটার তালিকা সূত্রে জানা যায়। এনিউমারেশন পর্ব শেষ হওয়ার পর ২০২৫ সালের ১৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। সেখানে মোট ৫.৪ কোটি ভোটারের নাম ছিল। এরপর ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত আপত্তি ও শুনানি পর্ব চলে। এই সময়ে ২৭.৫৩ লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হয় এবং ৪.২৩ লক্ষ নাম বাদ যায়। সব প্রক্রিয়া শেষে সোমবার প্রকাশিত হয় চূড়ান্ত তালিকা।

নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন তালিকা অনুযায়ী মোট ৫.৬ কোটি ভোটারের মধ্যে পুরুষ ২.৭ কোটি, মহিলা ২.৮ কোটি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ হাজার ৬১৭ জন। এই হালনাগাদ তালিকার ভিত্তিতেই আসন্ন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলাভিত্তিক হিসেবেও প্রকাশিত হয়েছে তথ্য। কোয়েম্বাট্টুর জেলায় ভোটার সংখ্যা ২৬.৯ লক্ষ, চেঙ্গালপাট্টুতে ২২ লক্ষ ৬০ হাজার এবং তিরুভাল্লুরে ৩১ লক্ষ ৫৭ হাজার ৪১৩ জন ভোটার রয়েছেন।


Share