Assembly Election

কেরালমে ‘অতীত’ সিপিএম, পাঁচ দশক পরে একটি রাজ‍্যের ক্ষমতায় রইল না কমিউনিস্টরা

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কংগ্রেস সিপিএমকে পরাজিত করে বড় জয়ের দিকে এগিয়ে গিয়েছে। উল্লেখযোগ্য ভাবে বিজেপি মাত্র তিনটি আসনে জিতেছে।

পিনারাই বিজয়ন।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১১:১৭

কেরালমে ‘অতীত’ সিপিএম। সেখানেও সিপিএম সরকারের পতন হয়েছে। শেষ পাঁচ দশকে এই প্রথম একটি রাজ্যেও ক্ষমতায় রইল না সিপিএম। 

কেরালম বিধানসভার নির্বাচনে ১৪০টি আসনের মধ্যে কংগ্রেস ৬৩টি আসন জিতে সরকার গঠন করতে চলেছে। অপরদিকে সিপিএম মাত্র ২৬টিতে আটকে পড়েছে। পাশাপাশি আইইউএমএল ২২টি আসনে জিতেছে। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কংগ্রেস সিপিএমকে পরাজিত করে বড় জয়ের দিকে এগিয়ে গিয়েছে। উল্লেখযোগ্য ভাবে বিজেপি মাত্র তিনটি আসনে জিতেছে। 

বিদায়ী বিরোধী নেতা ভি ডি সতীশান তিনি ১০০টি আসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন।ট্রেন্ড অনুযায়ী, সেই লক্ষ্যমাত্রা অনায়াসেই অর্জন করতে পেরেছে।

ইতিমধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজভবনে যান। রাজ‍্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।


Share