Fuel Price

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামবৃদ্ধি, দিল্লি চালু হল ওয়াক ফ্রম হোম, ঘোষণা মুখ্যমন্ত্রী

দিল্লি সরকারের এই সরকারের পরে বাকি বিজেপি শাসিত রাজ‍্যেও এই নীতি কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এ রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের সঙ্গে থাকা কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দিতে নির্দেশ দিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১২:৫৬

সপ্তাহে দু’দিন করে বাড়ি থেকে কাজ করতে হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। জ্বালানি বাঁচাতে দিল্লি সরকার বড় পদক্ষেপ করল। কয়েক দিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বার্তা দিয়েছিলেন। সেই আহ্বানের পরেই এই সিদ্ধান্ত নিল দিল্লি সরকার।

সরকার ইতিমধ্যেই জানিয়েছে সরকারি দফতরের ৫০ শতাংশ বৈঠক এখন অনলাইনেই করা হবে। এর ফলে যাতায়াত কমবে। ফলে জ্বালানি খরচও কমবে। পাশাপাশি যানজটও কমবে বলেই মনে করা হচ্ছে। আর যানজট কমানোর জন্য অফিসেগুলির সময়সূচিতেও বদল করা হবে। আর সেই ক্ষেত্রে দিল্লির সরকার ও দিল্লির পুরসভা আলাদা আলাদা সময়সূচি অনুসরণ করবে। সরকার আশা করছে এর ফলে রাস্তার ওপর চাপও অনেকটা কমবে।

সরকারি গাড়ির ব্যবহারও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধিকারিকদের জন্য বরাদ্দ পেট্রোলর পরিমাণ ২০ শতাংশ কমানো হয়েছে। আগে মাসে ২০০ লিটার পর্যন্ত দিল্লি সরকারের আধিকারিকেরা পেট্রোল পেতেন। এ বার সেই পরিমাণ বেশ কিছুটা কমবে। এ ছাড়াও, জ্বালানি সাশ্রয় করার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বিশেষ প্রচর অভিযান চালানো হবে বলেও জানা গিয়েছে।

জ্বালানি সাশ্রয় ও দক্ষতার সঙ্গে কাজকর্ম চালানোর জন্য বিজেপির নেতৃত্বাধীন দিল্লি সরকার 'আমার ভারত, আমার অবদান' নামের একটা অভিযান শুরু করেছে। দিল্লির সরকারের তরফে জানানও হয়েছে, প্রতি সোমবার মেট্রো দিবস হিসাবে পালন করা হবে। দিল্লি সরকারের মন্ত্রী, আধিকারিক ও কর্মচারীরা ওই দিন মেট্রোয় চেপে যাতায়াত করবেন। এ ছাড়াও, সরকার প্রতি সপ্তাহে একটা দিন সাধারণ মানুষের কাছে 'নো ভেহিকল ডে' হিসাবে পালন করার জন্য আবেদন জানিয়েছে। এ ছাড়াও, সরকার জানিয়েছে, আগামী ছ’মাসে কোনও নতুন পেট্রোল, ডিজেল বা বৈদ্যুতিক যানবাহন কেনা হবে না। 

জ্বালানি বাঁচাতে ও সরকারের বিদেশি মুদ্রার ভাণ্ডারের ওপর চাপ কমাতেই এই পদক্ষেপ করেছে সরকার। কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিসাব করে খরচ করার কথা বলেন। জ্বালানি সাশ্রয় করতে দেশবাসীর কাছে আহ্বান জানান। আর সেই আহ্বানের পরই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকার।

দিল্লি সরকারের এই সরকারের পরে বাকি বিজেপি শাসিত রাজ‍্যেও এই নীতি কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এ রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের সঙ্গে থাকা কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দিতে নির্দেশ দিয়েছেন।


Share