Government Official Arrested

আয় বহির্ভূত সম্পত্তি!  সরকারি কর্তাকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ রাজ্যে দুর্নীতি দমন শাখা

কালিঙ্গির কয়েকটি ঠিকানা থেকে বেশ কয়েকটি দামি গাড়ি, বাইকও বাজেয়াপ্ত করেছে এসিবি। তবে তদন্তকারীরা মনে করছেন, সম্পত্তির এখানেই শেষ নয়। বেনামে আরও সম্পত্তি রয়েছে সরকারি কর্তার। সেই সম্পত্তির খোঁজ চলছে।

(বাঁ দিকে) গ্রেফতার হওয়া সরকারি কর্তা (ডানদিকে) বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি
নিজস্ব সংবাদদাতা, অন্ধ্রপ্রদেশ
  • শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৩:০৭

আয় বহির্ভূত সম্পত্তির মামলায় এ বার এক সরকারি কর্তাকে গ্রেফতার। অন্ধ্রপ্রদেশের সরকারি কর্তাকে গ্রেফতার করল রাজ্যের দুর্নীতিদমন শাখা (এসিবি)। জানা গিয়েছে, রাজ্যের এনডাওমেন্ট দফতরের অ্যাসিসট্যান্ট কমিশনার কালিঙ্গিরি সাঁথিকে গত ৭ এপ্রিল বিজয়ওয়াড়ায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে এসিবি।

এসিবি সূত্রে খবর, গত দু’দিন ধরে চলা তল্লাশি অভিযানে কালিঙ্গিরির কয়েক কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হদিস মিলেছে। বিশাখাপত্তনমে একটি ফ্ল্যাট এবং বিজয়ওয়াড়ার আরও একটি ফ্ল্যাট থেকে নগদ কয়েক লক্ষ টাকা, সোনা এবং রুপোর গয়না, বেশ কিছু সম্পত্তির নথি উদ্ধার হয়েছে। এ ছাড়াও কালিঙ্গির কয়েকটি ঠিকানা থেকে বেশ কয়েকটি দামি গাড়ি, বাইকও বাজেয়াপ্ত করেছে এসিবি। তবে তদন্তকারীরা মনে করছেন, সম্পত্তির এখানেই শেষ নয়। বেনামে আরও সম্পত্তি রয়েছে সরকারি কর্তার। সেই সম্পত্তির খোঁজ চলছে।

২০২০ সালে অন্ধ্রের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করার পর প্রথমে বিশাখাপত্তনম এবং পরে বিজয়ওয়াড়াতে কর্মরত ছিলেন কালিঙ্গিরি।


Share