Detention Questioned

‘বাবার ছেলে প্রমাণ না করতে পারলেই বাংলাদেশি?’ আধার-প্যান থাকা সত্ত্বেও আটক নিয়ে হাই কোর্টের প্রশ্ন

আধার-প্যান থাকা সত্ত্বেও কীসের ভিত্তিতে এক ব্যক্তিকে বাংলাদেশি চিহ্নিত করা হল, প্রশ্ন কলকাতা হাই কোর্টের। নাগরিকত্ব নির্ধারণে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের উপর জোর আদালতের।

কলকাতা হাই কোর্টের প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ০৭:৪৪

বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিটেনশন সেন্টারে পাঠানোর ঘটনায় পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। আধার ও প্যান কার্ডের মতো পরিচয়পত্র থাকা সত্ত্বেও কীসের ভিত্তিতে ওই ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হল, তা নিয়ে রাজ্যের কাছে জানতে চেয়েছে আদালত। পাশাপাশি, নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দিয়েছে হাই কোর্ট।

মামলার সূত্রে জানা গিয়েছে, গত ৮ অগস্ট উত্তর ২৪ পরগনার ওই ব্যক্তিকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। এর দু’দিন পর, ১০ অগস্ট তাঁকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। প্রায় দু’মাস ধরে তিনি সেখানে রয়েছেন বলে জানা গিয়েছে।

আদালতে রাজ্যের আইনজীবীর দাবি, ওই ব্যক্তির আধার ও প্যান কার্ড থাকলেও সেগুলি জাল নথির ভিত্তিতে তৈরি হয়ে থাকতে পারে। সেই কারণেই তাঁকে ছেলে-এই বিষয়টি প্রমাণ করতে না পারলেই কি তাঁকে বাংলাদেশি বলে ধরে নেওয়া হবে? বিচারপতি আরও জানতে চান, ১৯৭০-এর দশকে কত মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন এবং তাঁদের প্রত্যেককে কি চিহ্নিত করে ফেরত পাঠানো সম্ভব?

সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে গিয়ে অতীতের প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব যাচাই করা আদৌ সম্ভব কি না, সেই প্রশ্নও তোলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনও ব্যক্তিকে আটক রাখা যায় না। তবে শুনানিতে ওই ব্যক্তির তাৎক্ষণিক কোনও সুরাহা হয়নি।


Share