Texas Terror Attack

আমেরিকা টেক্সাসে ইসলামিক জঙ্গি হামলা, এলোপাথাড়ি গুলিতে তিন জনের মৃত্যু, অন্তত ১৪ জন জখম, পুলিশের গুলিতে নিকেশ হামলাকারী

রবিবার স্থানীয় সময় সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক পুলিশকর্তা জানান, এই ঘটনায় তদন্তে এফবিআইকে যুক্ত হয়েছে। প্রাথমিক কিছু তথ্যের ভিত্তিতে এটিকে জঙ্গি হামলা বলেই মনে করা হচ্ছে। তবে এখনই হামলার উদ্দেশ্য কী তা এখনও স্পষ্ট নয়।

নিকেশ জঙ্গির নাম এনডিয়াগা দিয়াগনে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১০:১৪

আমেরিকার টেক্সাসে ইসলামিক জঙ্গি হামলা। সেখানে নিরিহ মানুষদের লক্ষ‍্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। অন্তত ১৪ জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ইসলামিক জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে পুলিশ।

রবিবার ভোরে টেক্সাসের অস্টিন শহরের ওয়েস্ট সিক্সথ স্ট্রিটে অবস্থিত ‘বুফোর্ডস’ বারের সামনে ঘটনাটি ঘটেছে। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারী ইসলামিক জঙ্গির নাম এনডিয়াগা দিয়াগনে। যুবক সেনেগালে জন্মগ্রহণ করে।  এক দশক আগে আমেরিকার নাগরিকত্ব পায়। সেখানকার একজন পুলিশকর্তা সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, সন্দেহভাজন একটি শীতের পোশাক পরেছিল। তাতে ‘আল্লাহ-সম্পত্তি (ইংরেজিতে- প্রপার্টি অফ আল্লাহ)’ লেখা ছিল। আরেকটি পোষাকে ইরানের পতাকা আঁকা ছিল। আমেরিকার কংগ্রেসম্যান চিপ রয় সামাজমাধ্যমে দাবি করেছেন, তার গাড়িতে একটি কুরান পাওয়া গিয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন যুবক একটি এসইউভি গাড়ি নিয়ে কয়েক বার ওই এলাকা ঘোরে। এর এক পর্যায়ে গাড়ির হ্যাজার্ড লাইট জ্বালিয়ে জানালা নামায়। তার পরে পিস্তল দিয়ে গুলি চালায়। বারের সামনে পথচারীদের আঘাত করে। পরে ওই যুবক সিক্সথ স্ট্রিট ধরে পশ্চিম দিকে গিয়ে উড স্ট্রিটে গাড়ি থামায়। সেখান থেকে নেমে রাইফেল দিয়ে আবার নিরিহ পথচারীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপর রাইফেল হাতে নিয়েই পূর্ব দিকে হাঁটা দেয়। এ সময় ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যেরা তার ইসলামিক জঙ্গির মুখোমুখি হয়। পাল্টা গুলিতে অভিযুক্তকে নিকেশ করা হয়।

রবিবার স্থানীয় সময় সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক পুলিশকর্তা জানান, এই ঘটনায় তদন্তে এফবিআইকে যুক্ত হয়েছে। প্রাথমিক কিছু তথ্যের ভিত্তিতে এটিকে জঙ্গি হামলা বলেই মনে করা হচ্ছে। তবে এখনই হামলার উদ্দেশ্য কী তা এখনও স্পষ্ট নয়।

ঘটনায় ১৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ১৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। এফবিআইয়ের ভারপ্রাপ্ত স্পেশাল এজেন্ট ইন চার্জ অ্যালেক্স ডোরান জানান, ডিজিটাল, ফরেনসিক ও প্রমাণ সংগ্রহকারী বিশেষ দল ঘটনাস্থলে কাজ করছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, “এই হিংসার ঘটনার পরে আমাদের সংজ্ঞায়িত করবে না। কেউ যদি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে অজুহাত হিসেবে ব্যবহার করে টেক্সাসকে হুমকি দেওয়ার কথা চিন্তা করে, তবে তাদের কঠোর ও শক্তিশালী জবাব দেবে।” অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে ভুক্তভোগী ও সন্দেহভাজনের পরিচয় আনুষ্ঠানিক ভাবে পুলিশ প্রকাশ করেনি। কর্তৃপক্ষ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানিয়েছে।


Share