Karachi Blast

পাকিস্তানে করাচিতে আত্মঘাতী বিস্ফোরণ, পাক রেঞ্জার্সের কমপাউন্ডে ভিতরে গুলির লড়াই, মৃত অন্তত আট জন

ওসিনেট টিভির প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত আট জন পাক সেনার মৃত্যু হয়েছে। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানে ‘বিদ্রোহী’ সংগঠন জামাত-উল-আহার হামলার ঘটনার দায় স্বীকার করেছে।

পাকিস্তানের করাচিতে আত্মঘাতী বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১২:৪৭

আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের করাচি। সেখানকার পাক রেঞ্জার্সের সদর দফতরে কাছে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পরেই কমপাউন্ডেই গুলির লড়াই শুরু হয়েছে। পাকিস্তানের ‘বিদ্রোহী’ সংগঠন জামাত-উল-আহার ঘটনার দায় নিয়েছে।

রয়টার্স ও স্থানীয় সংবাদ মাধমের খবর অনুযায়ী, শনিবার রাতে পাকিস্তানের রাজধানী করাচির আবহাওয়া দফতরের সামনে গুলিস্তান-ই-জোহারের ৯ নম্বর ব্লকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। সেখানে পাকিস্তানের রেঞ্জার্সের সদর দফতর। তার পরে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পরেই মুর্হুমুহ দু’পক্ষের মধ্যে গোলাগুলির লড়াই শুরু হয়।

ওসিনেট টিভির প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত আট জন পাক সেনার মৃত্যু হয়েছে। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানে ‘বিদ্রোহী’ সংগঠন জামাত-উল-আহার হামলার ঘটনার দায় স্বীকার করেছে। ওই সংগঠন জানিয়েছে, তাঁদের আট থেকে ন’জন এই হামলার ঘটনা চালিয়েছে।


Share