Pakistan

আত্মঘাতী বিস্ফোরণে ধ্বংসস্তূপের নীচে পাকিস্তানের কোস্ট গার্ডের ক‍্যাম্প, মৃত কমপক্ষে ৩০ জন, দায় স্বীকার বিএলএর

বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি জানিয়েছে, একটি বিস্ফোরক বোঝাই ট্রাক সেখানে অবস্থিত কোস্ট গার্ডের ক‍্যাম্পে ঢুকে পড়ে। কিছুটা গিয়েই একটি দেওয়ালে ধাক্কা মারে। এর পরেই জোরালো বিস্ফোরণ হয়। ঝলসে ওঠে আগুনের গোলা। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

বিস্ফোরণের উড়ল পাকিস্তানের কোস্ট গার্ডের ক‍্যাম্প।
নিজস্ব সংবাদদাতা, পাকিস্তান
  • শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০২:৪৭

পাকিস্তানের কোস্ট গার্ডের ক‍্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে। শুক্রবার বিকেলে বিপুল বিস্ফোরক ভর্তি একটি ট্রাক ক‍্যাম্পের ভিতরে ঢুকে পড়ে। পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন ঘটনার দায় স্বীকার করেছে। আর্মি ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে বলে বলে তারা দাবি করেছে। আরও বহু জওয়ান জখম হয়েছে।

শুক্রবার বিকেলের দিকে পাকিস্তানের গদরের জিওয়ানি এলাকার পানওয়ান এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে। বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি জানিয়েছে, একটি বিস্ফোরক বোঝাই ট্রাক সেখানে অবস্থিত কোস্ট গার্ডের ক‍্যাম্পে ঢুকে পড়ে। কিছুটা গিয়েই একটি দেওয়ালে ধাক্কা মারে। এর পরেই জোরালো বিস্ফোরণ হয়। ঝলসে ওঠে আগুনের গোলা। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

বিস্ফোরণের জেরে কোস্ট গার্ডের ক‍্যাম্পটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে দাবি করেছে বালোচ লিবারেশন আর্মি। তাদের দাবি, ৩০ জন জওয়ান ঘটনায় নিহত হয়েছেন। এক ডজনের বেশি জওয়ান জখম হয়েছে। ধ্বংসস্তূপে নীচে অনেকে আটকে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মির মুখপাত্র ‘হাক্কাল’ একটি ভিডিয়ো প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে একটি বিস্ফোরক বোঝাই ট্রাক কোস্ট গার্ডের ক‍্যাম্পের ভিতরে ঢুকে পড়েছে। এর পরেই একটি দেওয়ালে ধাক্কা মারে। ধাক্কার পরেই জোরালো বিস্ফোরণ হয়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ। কেউ যন্ত্রণায় ছটফট করছে আবার কেউ সাহায্য চেয়ে চিৎকার করছে।

যদিও এই বিষয়ে পাকিস্তানের সরকার কোনও মন্তব্য বা বিবৃতি দেয়নি। বালোচরা পাকিস্তানের সরকারের বিদ্রোহ ঘোষণা করেছে। পাকিস্তান সম্প্রতি বালোচ লিবারেশন আর্মিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কয়েক বছর ধরে পাকিস্তানের একাধিক সরকারি অফিস, পুলিশ এবং সামরিক প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত দিন ধরে হামলার তীব্রতা আরও বেড়েছে।


Share