China Bank Closed

চিনে এক বছরে ৬৭০ গ্রামীণ ব্যাংক কমল, ঝুঁকি সামলাতে বড়সড় পুনর্গঠন

চিনের আর্থিক নিয়ন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষে দেশে এই ধরনের ব্যাংকের সংখ্যা ছিল প্রায়৩,৬০৩টি। ২০২৫ সালের শেষে তা কমে দাঁড়ায় প্রায় ২,৯৩৩-এ—অর্থাৎ এক বছরে প্রায় ১৮.৬ শতাংশ হ্রাস।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ০৪:৫৮

চিনের গ্রামীণ ও ছোট-মাঝারি ব্যাংকিং ব্যবস্থায় বড়সড় পুনর্গঠন শুরু হয়েছে। ২০২৫ সালে দেশে গ্রামীণ ছোটও মাঝারি ব্যাংকের সংখ্যা ৬৭০টি কমেছে। এক বছরে এত বড় সংখ্যায় এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যাকমার ঘটনা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।

চিনের আর্থিক নিয়ন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষে দেশে এই ধরনের ব্যাংকের সংখ্যা ছিল প্রায়৩,৬০৩টি। ২০২৫ সালের শেষে তা কমে দাঁড়ায় প্রায় ২,৯৩৩-এ—অর্থাৎ এক বছরে প্রায় ১৮.৬ শতাংশ হ্রাস।

তবে এই ৬৭০টি ব্যাংকই যে দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গিয়েছে, বিষয়টি এমন নয়। এর একটি বড় অংশকে অন্যব্যাংকের সঙ্গে একীভূত করা হয়েছে, অধিগ্রহণ করা হয়েছে অথবা পুনর্গঠন করে অন্য কাঠামোয় আনা হয়েছে।বিশেষ করে ছোট ভিলেজ ব্যাংকগুলির ক্ষেত্রে লাইসেন্স বাতিল করে সংশ্লিষ্ট বড় ব্যাংকের শাখায় পরিণতকরার ঘটনাও ঘটেছে।

চিনের এই পদক্ষেপের পিছনে মূল লক্ষ্য হিসেবে উঠে আসছে ব্যাংকিং খাতে ঝুঁকি কমানো এবং দুর্বল আর্থিকপ্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা। ছোট গ্রামীণ ব্যাংকগুলির ক্ষেত্রে খেলাপি ঋণ, সম্পদের মান, মূলধনের ঘাটতি এবং স্থানীয় অর্থনীতির উপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগরয়েছে।

এর পাশাপাশি চিনের আবাসন খাতে দীর্ঘস্থায়ী মন্দা, স্থানীয় সরকারের আর্থিক চাপ এবং ঋণের চাহিদা কমেযাওয়াও ছোট ব্যাংকগুলির উপর চাপ বাড়িয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই দুর্বলপ্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠন করার পথে হাঁটছে বেজিং।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপকে চিনের বৃহত্তর আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণ ও ব্যাংকিং ব্যবস্থাকে সংহত করারনীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে গ্রামীণ অঞ্চলে ছোট ব্যাংকের সংখ্যা কমে গেলে স্থানীয় ব্যবসা ওকৃষিক্ষেত্রে ঋণপ্রবাহের উপর তার কী প্রভাব পড়ে, সেটিও নজরে থাকবে।


Share