Middle East Conflict

ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধ্বংস করল আমেরিকার সেনা, সমাজমাধ‍্যমে জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রবিবার ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আমরা ইরানের নৌবাহিনীর ন’টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছি। সেগুলি ডুবতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি সেগুলি সমুদ্রের নীচে তলিয়ে যাবে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১২:০৭

ইজরাইল এবং ইরানের লড়াইয়ে অশান্ত মধ‍্যপ্রাচ‍্য। ইজরায়েলকে সরাসরি সাহায্য করছে আমেরিকা। ইরানের হামলার পাল্টা জবাব দিচ্ছে দুই শক্তিশালী দেশ। এ বার ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধ্বংস করল আমেরিকা। সমাজমাধ্যমে এমনটাই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আমরা ইরানের নৌবাহিনীর ন’টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছি। সেগুলি ডুবতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি সেগুলি সমুদ্রের নীচে তলিয়ে যাবে। রবিবার ইরানের চাবাহার বন্দর অভিযান চালায় আমেরিকা সেনাবাহিনী। সেখানে থাকা ইরানের জামারান ক্লাসের যুদ্ধজাহাজে মিসাইল দিয়ে আঘাত করা হয়। আমেরিকা সেন্টকম (সেন্ট্রাল কমান্ড) জানিয়েছে, এই অভিযান আমেরিকার সামরিক অভিযান ‘এপিক ফিউরি’-এর অংশ। চাবাহার বন্দরের ‘গালফ অফ ওমান’-এ সেটি ডুবে গিয়েছে। এ ছাড়াও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনীর সদর দফতরেও আঘাত করা হয়েছে। তিনি জানান, ইরানের নৌবাহিনীর সদর দফতর ধ্বংস করা হয়েছে।

গতকাল ইরানের স্বৈরশাসক আয়োতোল্লা আলি খামেনেইকে নিকেশ করেছে ইজরায়েল এবং আমেরিকার সেনাবাহিনী। অভিযানে তেহরান-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়েছে। ইজরায়েল জানিয়েছে, “আমরা অনেক দিন ধরে সহ‍্য করেছি। তার পরেই অভিযান শুরু করেছি। পরিকল্পনা করেই আমরা অভিযানে নেমেছি। ইরানের প্রতিরক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্তা এবং নেতাদের নিশানা করা হয়েছে। সেই অভিযানে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিসজাদাহ-সহ একাধিক উচ্চপদস্থ সামরিক আধিকারিক নিকেশ হয়েছে।”


Share