FlyDubai

ইজরায়েল ফ্লাইদুবাই বিমানটিকে গুলি করে নামানোর প্রস্তুতি নিয়েছিল, নিয়ন্ত্রণে আনতে পাঠানো হয়েছিল বায়ুসেনাও, দুবাইয়ে অভিযুক্তকে জেরা করবে শিন বেত

গত বুধবার সকালে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই থেকে তেল আভিভগামী একটি ফ্লাইদুবাই বিমানের সহ-পাইলট ককপিটে ক্যাপ্টেনকে আক্রমণ করেছিল। পেছন থেকে সহ-পাইলট হামিম আল-হাম্মামি আক্রমণ করে। এর ফলে বিমানটি প্রায় ১৪ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নেমে আসে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ০১:০০

ইজরালের আকাশে ফ্লাইদুবাই বিমানটি প্রবেশ করলে সেটাকে গুলি করে ভূপাতিত করার পরিকল্পনা করেছিল ইজরায়েল। সোমবার এমনটাই দাবি করেছে সংবাদমাধ্যম সিবিএস। হাইজ‍্যাকিং প্রটোকল জারি করার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। অন‍্য দিকে, হামাম আল-হাম্মামিকে জেরা করবে ইজরায়েলের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। ইতিমধ্যেই, তিন আধিকারিক দুবাইয়ে পৌঁছে গিয়েছেন বলে দাবি করা হয়েছে।

সিবিএস-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফ্লাইদুবাইয়ের ক‍্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলা হয়েছে। কোনও রকমে তিনি ককপিটের দরজা খুলে দিয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে যাত্রীবাহী বিমানটিকে হাইজ‍্যাক করে ইজরায়েলে হিয়ে ক্র‍্যাশ করানোর কথা ছিল ইসলামিক জঙ্গি তথা ওমানের কো-পাইলটের। সেই মতো তিনি হাইজ‍্যাকিং প্রোটোকল ৭৭০০ জারি করে দেন। আমেরিকার ৯/১১-র ঘটনার পরে এই বিশেষ প্রোটোকল চালু হয়েছিল। এমন পরিস্থিতিতে ইজরায়েলের বায়ুসেনার তরফে বিমানের ককপিটে যোগাযোগ করা হয়। কিন্তু সেখান থেকে কোনও সাড়া না তাঁরা পাননি।

সিবিএস-এর প্রতিবেদন অনুযায়ী, এই হাইজ‍্যাকিং প্রোটোকল জারি হওয়ার পরে যাত্রীবাহী বিমানটিকে ঘিরে পরিস্থিতি খতিয়ে দেখতে ইজরায়েলের বায়ুসেনা যুদ্ধবিমানও পাঠায়। সাময়িক ভাবে ইজরায়েলের আকাশসীমা বন্ধ রাখা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও বিমানের ককপিটে ভারতীয় ক‍্যাপ্টেন স্মিত মচ্ছর সিংহের মতো ইসলামিক জঙ্গি হামামের সঙ্গে লড়াই করেছেন। দুবাই থেকে ওড়ার পরে বিমানটি ইজরায়েলের দিকে না গিয়ে সংযুক্ত আরব আমিরশাহির দিকেই ঘুরে যায়। তখন ইজরায়েলি যুদ্ধবিমানগুলিকে পুনরায় ফিরিয়ে নেওয়া হয়। বিমানটি ইজরায়েল থেকে প্রায় ৪০০ মাইল দূরে থাকায় সংযুক্ত আরব আমিরশাহি পরিস্থিতি মোকাবিলায় নিজেদের যুদ্ধবিমান আকাশে পাঠায় তাঁরা, দাবি এমনটাই।

সিবিএস-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি ফ্লাইদুবাই বিমানটি ইজরায়েলের আকাশসীমায় প্রবেশ করত, আদৌ যদি তাঁরা বিমানটি ছিনতাই হয়েছে বলে নিশ্চিত হতে পারত, তা হলে সেটিকে বাধা দেওয়ার পরিকল্পনা করেছিল ইজরায়েলের বায়ুসেনা। যদি বাধা উপেক্ষা করে এগিয়ে যেত তা হলে প্রয়োজনে গুলি করে ভূপাতিত করার কথাও বিবেচনা করেছিল ইজরায়েল।

গত বুধবার সকালে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই থেকে তেল আভিভগামী একটি ফ্লাইদুবাই বিমানের সহ-পাইলট ককপিটে ক্যাপ্টেনকে আক্রমণ করেছিল। পেছন থেকে সহ-পাইলট হামিম আল-হাম্মামি আক্রমণ করে। এর ফলে বিমানটি প্রায় ১৪ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নেমে আসে। ককপিটের ভিতরে ইসলামিক জঙ্গি হামামের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয় করে ককপিটের দরজা খুলে দেন। ভারতীয় ক‍্যাপ্টেন ভেস্তে দেন জঙ্গি হামলার পরিকল্পনা। তার পরে তিন জন ককপিটে প্রবেশ করে হামাম আল-হাম্মামিকে নিয়ন্ত্রণে আনে। তাকে দুবাই কর্তৃপক্ষ গ্রেফতার করেছে। ইতিমধ্যেই তিন জন ইজরায়েলের অভ‍্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত দুবাইয়ে পৌঁছেছেন। তাঁরা ইসলামিক জঙ্গি হামামকে জেরা করবেন।


Share