Middle East Crisis

ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা! মৃত্যু হল ভারতীয় নাবিকের, উদ্ধার ১৩ জন

ঘটনায় বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। তিনি সমাজমাধ‍্যমে লিখেছেন, মৃত নাবিকের নাম গান্ধার নাহিম আজিজ। তিনি গুজরাতের বাসিন্দা।

ওমান উপকূলে ভারতীয় পাতাকাবাহী জাহাজে হামলা।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ০২:৫৪

আবার ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা। সোমবার ওমান উপকূলের কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। জাহাজে থাকা ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা নিরাপদে রয়েছেন। ভারতীয় দূতাবাস তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে। যদিও কারা এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। 

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজগুলি ওমান উপকূল হয়েই যাতায়াত করে। আন্তর্জাতিক ভাবে বাণিজ্যের ক্ষেত্রে এই সমুদ্রপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক মাস ধরেই এই অঞ্চল অশান্ত রয়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাতের জেরে কয়েক মাস ধরে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলি বেরিয়ে আসতে কোনও বাধা সম্মুখীন হয়নি। কিন্তু গত কয়েক মাস ধরে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা ঘটায় বিদেশ মন্ত্রকের উদ্বেগ প্রকাশ করেছে।

ঘটনায় বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। তিনি সমাজমাধ‍্যমে লিখেছেন, মৃত নাবিকের নাম গান্ধার নাহিম আজিজ। তিনি গুজরাতের বাসিন্দা। তাঁর দেহ দেশে ফিরে আনার জন‍্য ওমানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে দূতাবাস। ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ১৩ জনকে ওমানের উপকূলরক্ষী বাহিনী উদ্ধার করেছে। তাঁদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁদের সঙ্গে সর্বদা যোগাযোগের মধ‍্যে রয়েছে ওমানের ভারতীয় দূতাবাস।

উল্লেখ্য, গত মে মাসে ওমান উপকূলে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা হয়। তার জাহাজটি ঢুকবে যায়। তার পরে জুন মাসেও ওমান উপকূলের কাছে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা হয়।

পশ্চিম এশিয়ার হরমুজ প্রণালীতে বার বার হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। ভারতের বক্তব্য, আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক পদ্ধতিতে সমস্যার সমাধানের যে পক্ষপাতী ভারত তা স্পষ্ট করে দিয়েছিলেন এস জয়শঙ্করের বিদেশ মন্ত্রক।

সোমবারের ঘটনার পরও ফের এক বার ওই অঞ্চলে শান্তি ফেরানোর জন্য বলছে দিল্লি। বিদেশ মন্ত্রক মঙ্গলবার সকালে এক বিবৃতিতে লেছে, “ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলির উপর হামলা অত্যন্ত উদ্বেগজনক।


Share