Afganistan-Pakistan Conflict

আফগানিস্তানের প্রত‍্যাঘাতে ৪০ জন পাক সেনার মৃত্যু, ১৫টি সেনাঘাঁটিতে নিয়ন্ত্রণ নিল তালিবান, অশান্তি ডুরান্ড লাইনে

তালিবান সরকারের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের সেনারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তাঁদের এয়ারস্টাইকের জবাবে এই অভিযান চালানো হয়েছে। ডুরান্ড লাইনে বিশেষ লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২১

পাকিস্তানকে প্রত‍্যাঘাত আফগানিস্তানের। আফগানিস্তানে প্রত‍্যাঘাতে ৪০ জন পাক সেনার মৃত‍্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুই দেশের বিতর্কিত স্থলসীমা ডুরান্ড লাইনে ১৫টি পাকিস্তানের সেনাঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আফগানিস্তান।

আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানের সেনাঘাঁটি লক্ষ‍্য করে অভিযান চালানো হয়েছে। ১৫টি সেনাঘাঁটি তালিবানি সেনা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তার মধ্যে, দোরাবাবায় দু’টি, গোস্থায় তিনটি, দু’টি দোকলামে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৪০ জন পাক সেনা নিহত হয়েছে। তবে তালিবান সরকারের মুখপাত্র জবিনুল্লাহের দাবি, বেশ কয়েক জন পাক সেনাকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে। তিনি জানিয়েছেন, পাকিস্তানের সেনারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তাঁদের এয়ারস্টাইকের জবাবে এই অভিযান চালানো হয়েছে। ডুরান্ড লাইনে বিশেষ লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।


Share