Pakistan-Afghanistan Conflict

তছনছ পাকিস্তানের নূর খান বায়ুসেনা ঘাঁটি, ৩০ জনের বেশি পাক সেনার সেনা মৃত্যু, দাবি আফগানিস্তানের

আফগানিস্তানের সংবাদমাধ্যম ‘টোলো নিউজ’ জানিয়েছে, আফগানিস্তান সজোরে প্রত্যাঘাত করেছে। তাদের প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের ৩২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১২:৩৮

গত কয়েক দিন ধরে উত্তপ্ত মধ‍্যপ্রাচ‍্য। এরই মধ্যে আফগানিস্তান এবং পাকিস্তানের লাগাতার লড়াই চলছে। এ বার পাকিস্তানের নূর খান বায়ুসেনা ঘাঁটিতে অভিযান চালাল আফগানিস্তানের সেনা। সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, নূর খান বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ঘাঁটি ব‍্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের নূর খান বায়ুসেনা ঘাঁটি, কোয়েটার টুয়েলভ কর্পসের সদর দফতর, খাইবার পাখতুনখোয়ার মহম্মদ এজেন্সি এলাকা, ঘেলানি সামরিক ঘাঁটি-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় অভিযান চালানো হয়েছে। তাঁদের দাবি, হামলায় সামরিক ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাক হামলারই প্রত্যাঘাতে এই অভিযান চালানো হয়েছে। আফগানিস্তানের সেনাবাহিনীর অভিযানে পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও প্রতিরক্ষা মন্ত্রক  দাবি করেছে।

গত দু’দিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বায়ুসেনা হামলা চালায়। আফগানিস্তান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পাকিস্তান যদি তাদের আকাশসীমা লঙ্ঘন করে বা আবার কোনও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তাহলে তারা কঠোর এবং প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে। এই দাবির বিষয়ে পাকিস্তান এখনও কিছু জানায়নি।

উল্লেখ্য, পহেলগামে ইসলামিক জঙ্গি হামলার পরে প্রত‍্যাঘাত করে ভারত। পাকিস্তানের একাধিক ইসলামিক জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় দেশের বায়ুসেনা। শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। সেই অভিযানে রাওয়ালপিন্ডির এই নূর খান এয়ার বেস তছনছ করে দিয়েছিল ভারত। অপারেশন সিঁদুরের পর নূস খান বেসের ভগ্নদশার ছবি ভাইরাল হয়। পাকিস্তান বিমান বাহিনীর কাছে এটি বেশি গুরুত্বপূর্ণ ঘাঁটি।  পাকিস্তান অপারেশ সিঁদুরের পর এই ঘাঁটি মেরামত করে। আবার ব্যবহার শুরু করে।

আফগানিস্তানের সংবাদমাধ্যম ‘টোলো নিউজ’ জানিয়েছে, আফগানিস্তান সজোরে প্রত্যাঘাত করেছে। তাদের প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের ৩২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।


Share