Sagnik Chatterjee Daughter PhD

সাত বছরের লড়াই, একের পর এক বাধা পেরিয়ে পিএইচডি সম্পূর্ণ! মেয়ের সাফল্যে আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেতা সাগ্নিক

সাত বছরের দীর্ঘ লড়াই ও প্রতিকূলতা পেরিয়ে পিএইচডি সম্পূর্ণ করলেন সায়নী সান্তারা, মেয়ের সাফল্যে আবেগাপ্লুত অভিনেতা সাগ্নিক চট্টোপাধ্যায়।

সাগ্নিক চট্টোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৯:২৬

বাবার চোখে আজ গর্ব আর আনন্দের অশ্রু। ছোটবেলার সেই মেয়েটাই দীর্ঘ সাত বছরের অধ্যবসায়, পরিশ্রম এবং নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আজ নিজের নামের আগে জুড়েছে ‘ডক্টর’। অভিনেতা সাগ্নিক চট্টোপাধ্যায়ের মেয়ে সায়নী সান্তারা সফলভাবে পিএইচডি সম্পূর্ণ করেছেন। মেয়ের এই অসামান্য সাফল্যে আবেগাপ্লুত বাবা সাগ্নিক।

সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট লিখে মেয়ের লড়াইয়ের কাহিনি এবং ছোটবেলার নানা স্মৃতি ভাগ করে নিয়েছেন তিনি।

সাগ্নিক জানিয়েছেন, সাত বছরের এই যাত্রা মোটেও সহজ ছিল না সায়নীর কাছে। ছোটবেলার মজার স্মৃতির কথা বলতে গিয়ে অভিনেতা লিখেছেন, একসময় ‘পাউরুটি’কে ‘পাউটুনি’ বলত মেয়ে। এমনকি দোকানে কিছু কিনতে যাওয়ার মতো সাধারণ কাজেও ভয় পেত সে। সেই ছোট্ট মেয়েই আজ আত্মবিশ্বাসের সঙ্গে আন্তর্জাতিক স্তরে নিজের পরিচিতি তৈরি করেছে।


Share