Accident

ট্রাককে পাশ কাটাতে গিয়ে নয়ানজুলিতে পড়ল পড়ল বিজেপি প্রার্থীর গাড়ি, গুরুতর জখম বিরোধী দলের দু’জন, ভর্তি হাসপাতালে

বিজেপি প্রার্থীর সাবিত্রী বর্মনের দাবি, তৃণমূল হেরে যাওয়ায় ভয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছে। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন।
নিজস্ব সংবাদদাতা, মাথাভাঙা
  • শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১০:৩৯

প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় পথেদুর্ঘটনার কবলে পড়লেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি। শনিবার রাতে মাথাভাঙা-১ নং ব্লকের শিকারপুর পাঁচমাইল  সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। সেখানকার রাজ্য সড়ক থেকে উল্টে গিয়ে রাস্তার ধারে থাকা একটি জলাশয়ে উল্টে যায় গাড়িটি। এরপর দলীয় কর্মীরাই তড়িঘড়ি সাবিত্রী বর্মনকে গাড়ি থেকে বের করে নিয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।

বিজেপি নেতা গৌতম সরকার জানান, প্রচার সেরে বাড়ি ফেরার সময় উল্টো দিক থেকে একটি ট্রাক সামনে চলে আসে। এই পরিস্থিতিতে দ্রুত পাশ কাটিয়ে সরে যাওয়ার চেষ্টা করে বিজেপি প্রার্থীর গাড়ি। তার পরেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে তাদের গাড়িটি পড়ে যায়।

শনিবার মধ্যরাত ১২টা নাগাদ মাথাভাঙার শিকারপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন ও চালকের মাথায় গুরুতর আঘাত লাগেছে বলে জানা গিয়েছে। দলীয় কর্মীরা তাঁকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

বিজেপি প্রার্থীর সাবিত্রী বর্মনের দাবি, তৃণমূল হেরে যাওয়ায় ভয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছে। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।


Share