Election Commission

বিধানসভা নির্বাচনের আগে ‘গেট লস্ট’ অভিযোগে চরমে রাজনীতি তর্জা, নির্বাচন কমিশনকে পাল্টা বার্তা তৃণমূলের

বুধবার সকালে ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল। দলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৬:৫৮

২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক বাকযুদ্ধ তীব্র হয়ে উঠছে। সেই উত্তেজনা এ বার সরাসরি পৌঁছে গেল তৃণমূল এবং নির্বাচন কমিশনের মুখোমুখি সংঘাতে।

বুধবার সকালে ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল। দলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। বৈঠকের পর ডেরেক অভিযোগ করেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নাকি তাঁদের ‘গেট লস্ট’ বলে বিদায় জানিয়েছেন।

সেই পোস্টের পাল্টা তৃণমূলের তরফেও এক্স হ্যান্ডলে একটি পোস্ট করা হয়। সেখানে তৃণমূলের তরফে লেখা হয়, ‘আমরাও নির্বাচন কমিশনকে সোজা কথা সোজাভাবেই বলছি, এ বারের নির্বাচন হতে হবে দিল্লির নিয়ন্ত্রণমুক্ত, রাজনৈতিক পক্ষপাতহীন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাউকে নিশানা করা থেকে মুক্ত এবং অবশ্যই দ্বিচারিতামুক্ত।’

এর জবাবে তৃণমূলও নিজেদের এক্স হ্যান্ডলে পাল্টা বার্তা দেয়। শাসকদলের বক্তব্য, এবারের নির্বাচন হতে হবে দিল্লির নিয়ন্ত্রণমুক্ত, রাজনৈতিক পক্ষপাতহীন, উদ্দেশ্যপ্রণোদিত টার্গেটিং-মুক্ত এবং দ্বিচারিতামুক্ত।

রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন তুলছে তৃণমূল। পশ্চিমবঙ্গে এসআইআর ইস্যুতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শাসকদল। তাদের অভিযোগ, কমিশন বিজেপির নির্দেশ মেনেই কাজ করছে।

অন্যদিকে, অবাধ ও সুষ্ঠু ভোট করাতে কমিশন প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করেছে, যা নিয়েও আপত্তি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কমিশনকে ‘নির্যাতন কমিশন’ এবং মুখ্য নির্বাচন কমিশনারকে ‘ভ্যানিশ কুমার’ বলেও কটাক্ষ করতে শোনা গিয়েছে শাসকদলের নেতাদের।

একটি রাজনৈতিক দলকে কমিশনের সরাসরি সতর্কবার্তা এবং তার পাল্টা রাজনৈতিক প্রতিক্রিয়া এই ঘটনাকে ঘিরে রাজ্যের নির্বাচনী আবহে নতুন করে উত্তাপ বাড়ল।


Share