Assembly Election

রাজ‍্যে এলেন প্রধানমন্ত্রী, রবিবার চারটি জনসভা করবেন নরেন্দ্র মোদী, রাত্রিযাপন দুর্গাপুরে

মোদীকে দেখেই বিজেপি কর্মী-সমর্থকেরা 'জয় শ্রী রাম' স্লোগান দেন। প্রধানমন্ত্রী মোদী তাঁদের উদ্দেশ্যে গাড়ি থেকে হাত নাড়তে নাড়তে হোটেলের উদ্দেশ্যে এগিয়ে যান। গত সপ্তাহেও শনিবার এবং রবিবার প্রধানমন্ত্রী একগুচ্ছ জনসভা করেছিলেন।

রবিবার চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ০২:০৬

রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল রবিবার মোট চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শনিবার রাতে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। সেখান থেকে দুর্গাপুরের সিটি সেন্টারের ফর্চুন পার্কের হোটেলে আসেন। সেখানেই রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আগামীকাল, রবিবার মোট চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। বিজেপি প্রার্থীদের সমর্থনে হবে সেই জনসভা। বাঁকুড়ার বড়জোড়ায় বিধানসভার ফুলবেড়িয়া ফুটবল মাঠে প্রথম জনসভা করবেন। সকাল ১০টা নাগাদ প্রথম জনসভাটি করার কথা রয়েছে। এরপর সেখান থেকে তিনি পুরুলিয়ায় যাবেন। সেখানকার জনসভাটি হবে ১১টা ৪৫ মিনিট নাগাদ। তৃতীয় জনসভাটি ঝাড়গ্রাম স্টেডিয়ামে ১টা ৪৫ মিনিট নাগাদ শুরু হবে। এরপর চতুর্থ সভা রয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদায়। বিকেল সাড়ে ৪টে নাগাদ ওই জনসভাটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিজেপি।

এ দিন মোদীকে দেখেই বিজেপি কর্মী-সমর্থকেরা 'জয় শ্রী রাম' স্লোগান দেন। তাঁদের উদ্দেশ্যে গাড়ি থেকে হাত নাড়তে নাড়তে হোটেলের উদ্দেশ্যে এগিয়ে যান। গত সপ্তাহেও শনিবার এবং রবিবার প্রধানমন্ত্রী একগুচ্ছ জনসভা করেছিলেন। নির্বাচনের আগে ভোটের আগে প্রচারে বিন্দুমাত্র ফাঁক রাখতে চাইছে না বিজেপি।

দু’দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হবে। ওই দিন ১৫২ আসনে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় দফার ভোট আগামী ২৯ এপ্রিল হবে। সেই দিন মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। রাজ‍্যের ক্ষমতায় কে আসতে চলেছেন তা নির্ধারণ করা হবে আগামী ৪মে। উল্লেখ্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর কোচবিহারে প্রথম সভা করেছিলেন দেশের নরেন্দ্র মোদী।


Share