Election Commission

৭৭২ নয় ৯৭২টি ভোট পড়েছে এই বুথে, মোট ভোটার ১,১০৯ জন, মিথ‍্যা বলে দাবি করল নির্বাচন কমিশন

একটি ডিজিটাল সংবাদমাধ্যমের স্ক্রিনশট সমাজমাধ‍্যমে ভাইরাল হতেই মমতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাঠে নেমে পড়ে। ডায়মন্ড হারবারের সাংসদ নির্বাচন কমিশনকে উত্তর কোরিয়ার গণতন্ত্রের সঙ্গে তুলনা টেনে এনে কটাক্ষ করেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, রেজিনগর
  • শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৩:১০

রেজিনগরের ১০৯ নম্বর বুথে ৭৭২টি নয়, ভোট পড়েছে ৯৭২টি। তার মধ্যে বিজেপি পেয়েছে ৯০৯টি। এমন বিভ্রান্তি ছড়াতেই অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এই পরিসংখ্যান একেবারেই মিথ্যে।

শুক্রবার রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা চলছে। বিজেপি প্রার্থী শাখারভ সরকার বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এই বিধানসভা কেন্দ্রের ১০৯ নম্বর বুথের গণনার পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। দাবি, এই বুথে ভোট পড়েছে ৭৭২টি। তার মধ্যে বিজেপি পেয়েছে ৯০৯টি। হুমায়ুন কবির পেয়েছে ১টি ভোট।

একটি ডিজিটাল সংবাদমাধ্যমের স্ক্রিনশট সমাজমাধ‍্যমে ভাইরাল হতেই মমতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাঠে নেমে পড়ে। ডায়মন্ড হারবারের সাংসদ নির্বাচন কমিশনকে উত্তর কোরিয়ার গণতন্ত্রের সঙ্গে তুলনা টেনে এনে কটাক্ষ করেছে।

এর পরেই নির্বাচন কমিশন বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ১,১০৯ জন ভোটার রয়েছে। তার মধ্যে এই উপনির্বাচনে ৯৭২ জন ভোটা দিয়েছে। কমিশনের দাবি, এই খবর বিভ্রান্তিকর। তবে সংশ্লিষ্ট ডিজিটাল সংবাদমাধ্যমের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে কোনও পদক্ষেপ কমিশন করবে কি না তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।


Share