Assembly Election

অপসারিত বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ত্রিপুরারি অথর্বকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যমন্ত্রী দুষ্মন্ত নারিওয়ালাকে বদলির নির্দেশ দ্রুত কার্যকর করতে বলেছে। আগামী ১৮ এপ্রিল সকাল ১১টার মধ্যে কমিশনের নির্দেশ কর্যকর করতে বলা হয়েছে।

(বাঁ দিক থেকে) মুরলীধর শর্মা এবং ত্রিপুরারি অথর্ব।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১০:২০

অপসারিত হলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। নির্বাচন কমিশন তাঁকে অপসারণ করেছে। নতুন কমিশনার হিসেবে ত্রিপুরারি অথর্বকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন।

বিগত কয়েক বছরের পুলিশের সামনের সারিতে থাকা আইপিএস অফিসারদের সরিয়ে দিয়েছে কমিশন। নির্বাচন ঘোষণা হওয়ার পরে মুরলীধর শর্মাকেও ভিনরাজ‍্যের বদলির নির্দেশ জারি হয়েও তা বাতিল করে দেয়। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে মুরলীধরের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় ত্রিপুরারি অথর্বকে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার পদে নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তিনি ১৯৯৮ ব‍্যাচের আইপিএস অফিসার। এডিজি পদমর্যাদার অফিসার ত্রিপুরারি বর্তমানে আর্থিক দুর্নীতি দমন শাখায় ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন। গত ২০২৫ সালে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন।

নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যমন্ত্রী দুষ্মন্ত নারিওয়ালাকে বদলির নির্দেশ দ্রুত কার্যকর করতে বলেছে। আগামী ১৮ এপ্রিল সকাল ১১টার মধ্যে কমিশনের নির্দেশ কর্যকর করতে বলা হয়েছে। কমিশন সূত্রের খবর, অপসারিত আইপিএস অফিসার মুরলীধর শর্মাকে নির্বাচন সংক্রান্ত কোনও পদে নিয়োগ করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আরজি কর মেডিকেলের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের দায়িত্ব ছিলেন মুরলীধর শর্মা। সেই সময় তিনি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) ছিলেন। আন্দলনের চাপে পড়ে সরিয়ে দিতে বাধ্য হয় রাজ্য সরকার। পরে তাঁকে ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন। তাঁকে নির্বাচনের আগে বিধাননগরের পুলিশ কমিশনার করা হয়।

নির্বাচন ঘোষণা হওয়ার পরে তাঁকে ভিন রাজ্যে পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠানোর নির্দেশ জারি হয়। কিন্তু সেই নির্দেশ বাতিল হয়ে যায়। তাঁকে বিধাননগরের কমিশনার পদে বহাল রাখে কমিশন। কমিশন সূত্রের খবর, পক্ষপাতমুক্ত নির্বাচন করাতে বদ্ধপরিকর কমিশন। তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করেছে বলে দাবি করেছে কমিশনের এক শীর্ষ কর্তা।


Share