Assembly Election

মুখ‍্যসচিবের পরে রাজ‍্য পুলিশের ডিজি, কলকাতার কমিশনারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, চার পুলিশকর্তার বদলিতে সিলমোহর নির্বাচন সদনের

রাজ‍্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে দেওয়ায় পরে নতুন পুলিশকর্তাদের সোমবার তিনটের মধ্যে দায়িত্ব নিতে বলা হয়েছে। যাদের বদলি করা হয়েছে তাঁরা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই সংক্রান্ত কোনও দায়িত্বে থাকতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০১:৪৪

গতকাল রাতে মুখ‍্যসচিব নন্দিনী নির্বাচন মুখ‍্যসচিবের পরে রাজ‍্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশেও রদবদল করে দিল নির্বাচন কমিশন। রাজ‍্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে এবং কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্ত। তিনি সন্দেশখালি কাণ্ডের সময় এডিজি (দক্ষিণবঙ্গ) ছিলেন। তার পরেই আচমকা সেই পদ থেকে সরিয়ে রাজ‍্য পুলিশের আইবিতে পাঠানো হয়। বর্তমানে তিনি কারা বিভাগের ডিজি পদে রয়েছেন। এপ্রিল মাসেই তাঁর অবসর নেওয়ার কথা। উল্লেখ্য, তিনি সিপিএমের আমলে  বাম আমলে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছিলেন।

অন‍্যদিকে, কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় এসেছেন অজয়কুমার নন্দ। তিনি বর্তমানে কাউন্টার ইনসারজেন্সি ফোর্সের এডিজি ছিলেন। ২০১৫ সালে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের কমিশনারও ছিলেন তিনি। সোমবার বিকেল ৩টের মধ্যেই নিজের দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আরজি কর কান্ডের সময় কলকাতা পুলিশের কমিশনার ছিলেন বিনীত গোয়েল। বিতর্কের পরে তাঁকে রাজ‍্য পুলিশের এসটিএফের (এডিজি) করে রাজ‍্য সরকার। তার পরে তাঁকে এডিজি (আইনশৃঙ্খলা) পদে নিয়োগ করে রাজ‍্য সরকার। বিধানসভা নির্বাচন ঘোষণার পরে এই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই দায়িত্বে এলেন অজয়মুকুন্দ রানাডে। তিনি এর আগে রাজ‍্য পুলিশের টেলিকমিউনিকেশনের এডিজি ছিলেন। ২০১৩ সালে তিনি হাওড়ার পুলিশ কমিশনার ছিলেন। সেই সময় রাজ‍্য পুলিশের ডিজি ছিলেন নপরাজিৎ মুখোপাধ্যায়।

এ ছাড়াও, নটরাজন রমেশ বাবুকে পাঠানো হয়েছে কারা বিভাগের ডিজি করে। তিনি এর আগে হোমগার্ডের ডিজি ছিলেন। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে নটরাজনকে রমেশ বাবুকে রাজ‍্য পুলিশ এডিজি (অপারেশন) থেকে সরিয়ে বিধাননগরের কমিশনার করা হয়। তা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ‍্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে দেওয়ায় পরে নতুন পুলিশকর্তাদের সোমবার তিনটের মধ্যে দায়িত্ব নিতে বলা হয়েছে। যাদের বদলি করা হয়েছে তাঁরা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই সংক্রান্ত কোনও দায়িত্বে থাকতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।


Share