Assembly Election

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, চুঁচুড়ার তৃণমূলের ক্যাম্প ভাঙল কেন্দ্রীয় বাহিনী

তৃণমূল কর্মীদের আরও অভিযোগ তাঁদের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করে কেন্দ্রীয় বাহিনী। চেয়ার টেবিল, উল্টে ফেলে দেওয়া হয়। ভোটার স্লিপও ছিঁড়ে দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি , তারা পোলিং স্টেশন থেকে ১০০ মিটার দূরে ক্যাম্প অফিস করেছিল, তারপরেও তাদের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে।

তৃণমূলের ক্যাম্প ভেঙে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী।
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০১:১৭

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ হুলির চুঁচুড়ায় তৃণমূলের একাধিক ক্যাম্প ভাঙল কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, ওই অঞ্চলের তৃণমূলের ক্যাম্প গুলি নির্দিষ্ট দূরত্বে তৈরি করা ছিল না। পাশাপাশি ওই ক‍্যাম্প থেকে ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল। খবর পেয়েই কেন্দ্রীয় বাহিনী সেই ক্যাম্প গুলি ভেঙে দিয়েছে। 

বুধবার, চুঁচুড়া বিধানসভার ২৭, ২৮, ২৯ নম্বর ওয়ার্ডের মনসাতলা, মাঝেররাস্তা ৩৪৮, ৩৪৯, ৩৩২ বুথের ক্যাম্প করেছিল তৃণমূল। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এসে দাঁড়ানোর পরেই তাদের ক্যাম্প থেকে উঠে যেতে বলে। এর পর ক্যাম্পের মধ্যে থাকা তৃণমূলের কর্মীদের মারধর করেন। 

তৃণমূল কর্মীদের আরও অভিযোগ তাঁদের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করে কেন্দ্রীয় বাহিনী। চেয়ার টেবিল, উল্টে ফেলে দেওয়া হয়। ভোটার স্লিপও ছিঁড়ে দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি , তারা পোলিং স্টেশন থেকে ১০০ মিটার দূরে ক্যাম্প অফিস করেছিল, তারপরেও তাদের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। তোলাফটক থেকে উত্তর চন্দননগর যাওয়ার রাস্তায় একাধিক তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে।

কমিশন সূত্রের খবর, ওই এলাকার বুথগুলি নিদৃষ্ট দূরত্বে করা ছিল না। পাশাপাশি যাঁরা ভোট দিতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাঁদেরকে তৃণমূলে ভোট দিতে প্রভাবিত করা হচ্ছিল।


Share