Assembly Election

নির্বাচনের আগে বোমাতঙ্ক! বাড়ির পিছন থেকে উদ্ধার বোমা, তদন্তে চকদহ থানার পুলিশ

স্থানীয় সূত্রের খবর, এলাকার একটি বাড়ির পেছনে বাথরুমের ছাদে বোমার মত একটি বস্তু পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমান। বোমার মত বস্তুটি পড়ে থাকতে দেখে ক্রমেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।

বোমার মত প্রস্তুতি পড়ে থাকতে দেখা গিয়েছে।
নিজস্ব সংবাদদাতা, চকদহ
  • শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৬:৩৬

রাজ্য জুড়ে বিধানসভা চলছে নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন হতে আর মাত্র আর কয়েক ঘণ্টা বাকি রয়েছে। তারই মধ্যে নদিয়া জেলার চাকদহ থানার মদনপুর গাঙ্গুলিপারা এলাকায় বোমাতঙ্ক। বোমের মত বস্তু পড়ে থাকতে দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। 

স্থানীয় সূত্রের খবর, এলাকার একটি বাড়ির পেছনে বাথরুমের ছাদে বোমার মত একটি বস্তু পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমান। বোমার মত বস্তুটি পড়ে থাকতে দেখে ক্রমেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। তাদের দাবি, কেউ ওখানে সেটি ফেলে রেখে গিয়েছে। 

পরবর্তীকালে চাকদহ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছয়। বস্তুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তবে কে এবং কেন ওই বস্তুটিকে সেখানে রেখে গিয়েছে তা এখনও জানা যায়নি। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা। এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। 

খবর দেওয়া হয় চাকদহ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। উদ্ধার করে পড়ে থাকা বোমার মত দেখতে ওই বস্তুটিকে। বস্তুটি বোমা কিনা? কে এখানে রেখে গেছে? কি উদ্দেশ্য রাখা হয়েছিল? সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে চাকদহ থানা।


Share