Assembly Election

গণনাকেন্দ্রের বহুতল বেয়ে ছাদে উঠছে ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে নিরাপত্তা নিয়ে বিজেপি, ঘটনাস্থলে নির্বাচন কমিশনের আধিকারীকেরা

ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল ও বিজেপির প্রার্থীরা, পাশাপাশি আসেন নির্বাচন কমিশনের আধিকারিকরাও।

পাঁচ তলার ছাদ বেয়ে উঠছে সন্দেহজনক ব‍্যক্তি।
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০২:৫৯

বর্ধমানের গণনাকেন্দ্রে রহস্যজনক ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, এক ব্যক্তি গণনাকেন্দ্রের পাঁচতলার ছাদ থেকে নিচের তলায় নামছেন এবং পরে আবার উপরে উঠে যাচ্ছেন। ভিডিয়োটি সমাজমাধ্যজে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ঘটনাটি বর্ধমানের গোলাপবাগ উত্তর এলাকায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে, যেখানে পাঁচটি বিধানসভার জামালপুর, গলসি, ভাতার, বর্ধমান দক্ষিণ ও বর্ধমান উত্তর ইভিএম সংরক্ষিত রয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই এই ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেন বিজেপির প্রার্থীরা, পাশাপাশি আসেন নির্বাচন কমিশনের আধিকারিকরাও।

বিজেপির দাবি, উপরের তলা থেকে অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যেখানে তিনটি বিধানসভার ইভিএম রাখা রয়েছে, সেই অংশের সিসিটিভি সময়ের থেকে দু’মিনিট এগিয়ে চলছে।

পরিস্থিতি সামাল দিতে কমিশনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরে জানা যায়, যাকে ভিডিয়োতে দেখা গিয়েছে তিনি সিসিটিভির দায়িত্বে থাকা কর্মী এবং একটি বস্তু ফেলতে গিয়ে তিনি নিচে নেমেছিলেন। তবুও এই ঘটনার জেরে গণনাকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।


Share